NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

পাঁচ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা উদযাপন ইন্টারের


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৪, ১২:০৫ পিএম

পাঁচ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা উদযাপন ইন্টারের

মিলান ডার্বি জিতলেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলল ইন্টার মিলান। চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে ইন্টার কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে ২-১ গোলে। তাতে ২০তম বারের মতো ইতালির মুকুট পড়লো ইন্টার মিলান।

 

পাঁচ ম্যাচ হাতে রেখে ৮৬ পয়েন্ট নিয়ে দুই মৌসুম পর স্কুদেত্তো উদযাপনে মাতল সিমিওনে ইনজাঘির দল।

দুইয়ে থাকা এসি মিলামের চেয়ে ইন্টার ১৭ পয়েন্টে এগিয়ে থেকে লিগ শিরোপা ঘরে তুলল।

 

 

সান সিরোতে সোমবার ম্যাচের ১৮ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন ফ্রান্সসিকো অ্যাকারবি। কর্নার থেকে আসা বল বেঞ্জামিন প্যাভার ফ্লিক ছয় গজ বক্সে পেয়ে তা হেডে লক্ষ্যভেদ করেন অ্যাকারবি। ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও প্রথমার্ধে পারেনি এসি মিলান।

 

 

দ্বিতীয়ার্ধে উলটো ব্যবধান বাড়িয়ে নেন ইন্টার মিলান। মধ্যবিরতি থেকে ফেরার চার মিনিটের মধ্যেই লিড পেয়ে যায় ইনজাঘির দল। প্যাভার লম্বা করে বাড়ানো পাস পেয়ে মিলানের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে দারুণ ফিনিশিং করেন মার্কাস থুরাম। দুই গোলে পিছিয়ে পড়া মিলানের আশা জাগে ৮০ মিনিটে ফিকায়ো তোমোরি গোল করলে।

যদিও শেষ পর্যন্ত আর ইন্টারের রক্ষণ ভাঙতে পারেনি মিলান।

 

 

শেষ দিকে ইন্টারের ডেনজেল ড্রাম্ফ্রিস আর মিলানের থিও হার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দুই দলই পরিণত হয় দশ জনের দলে। ইন্টার অবশ্য রক্ষণ আগলে রেখেই জয় নিশ্চিত করে লিগ শিরোপা উদযাপনে মাতোয়ারা হয়।