NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিয়ে করলেন অভিনেত্রী আরুশি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৪, ০৯:৫৬ পিএম

বিয়ে করলেন অভিনেত্রী আরুশি

সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী আরুশি শর্মা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর বিয়ের ছবি। কার্তিক আরিয়ানের ‘লাভ আজ কাল’ সিনেমা দিয়ে জনপ্রিয়তা পান আরুশি শর্মা।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুসারে, আরুশির পাত্র বলিউডেরই একজন।

তবে তিনি কোনো অভিনেতা নয়, বরং কাস্টিং ডিরেক্টর। পাত্রের নাম বৈভব বিশান্ত। সম্প্রতি ‘ময়দান’, ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’র মতো সিনেমার কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি।

 

 
 

অভিনেত্রী আরুশির জন্ম হিমাচল প্রদেশের শিমলায়।

তাঁর মা ও বাবা দুজনই আইনজীবী। অভিনেত্রী নিজে ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। চাকরিও করছিলেন। কিন্তু তার ভাগ্যে ছিল গ্ল্যামার জগৎ।
রণবীর-দীপিকার ‘তামাশা’ সিনেমায় তিনিও ছিলেন। তবে অভিনেত্রী হিসেবে ‘লাভ আজ কাল’ সিনেমায়ও নজর কাড়েন। এটি আসলে সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘লাভ আজ কাল’ সিনেমার সিক্যুয়েল। তবে সিনেমাটি বক্স অফিসে সেভাবে আয় করতে পারেনি।

 

এতে অবশ্য থেমে থাকেননি আরুশি।

নেটফ্লিক্স অরিজিনাল সিনেমা ‘জাদুগর’-এ ডা. দিশার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সিনেমার নায়ক ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ খ্যাত জিতেন্দ্র কুমার। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘কালা পানি’তে আবার জ্যোৎস্নার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এবার বাস্তবের জীবনে নতুন ভূমিকায় আরুশি। বৈভবের হাতে হাত রেখে নতুন জীবনের অঙ্গীকার করেছেন তিনি।