NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

খেলেও খেলল না মোহামেডান, আবাহনীকে জয়ী ঘোষণা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৪, ০১:৫৩ পিএম

খেলেও খেলল না মোহামেডান, আবাহনীকে জয়ী ঘোষণা

রাসেল মাহমুদের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েও পায়নি মোহামেডান। আবাহনীর বিপক্ষে শেষ ম্যাচ না খেলার হুমকি দিয়েও শেষ পর্যন্ত মাঠে এসেছিল তারা। কিন্তু খেলতে নেমেও শেষ পর্ন্ত খেলাটা শেষ করল না তারা। ৩-২ গোলে এগিয়ে থাকা অবস্থায় দুই দলের খেলোয়াড়দের মারামারি লেগে গেলে মোহামেডানের দুজন ও আবাহনীর একজন লাল কার্ড পায়।

মোহামেডান সেটিই মেনে নিতে না পেরে উঠে যায় মাঠ থেকে। আম্পায়াররা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা অবশেষে জয়ী ঘোষণা করে আবাহনীকে।

 

হকি লিগের শেষ হলো তাই বিতর্কের মধ্যে দিয়েই। আবাহনীকে জয়ী ঘোষণা করায় আর আগের ম্যাচে মেরিনার ইয়াংস ৪-২ গোলে পুলিশের বিপক্ষে জয় পাওয়ায় শীর্ষে আবাহনী ও মেরিনারের পয়েন্ট এখন সমান।

তাতে শিরোপার জন্য দুই দল প্লে অফ খেলবে নাকি যুগ্ম চ্যাম্পিয়ন হবে সেই সিদ্ধান্ত নেবে এখন ফেডারেশন।

 

5555
ছবিঃ মীর ফরিদ


 
এদিন তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে আফফান ইউসুফের গোলে এগিয়ে যায় আবাহনী। দ্বিতীয় কোয়ার্টারে পুস্কর ক্ষিসা করেন ২-০। মোহামেডান এরপর খেলায় ফিরে মালয়েশিয়ান ফয়সাল বিন সারির হ্যাটট্রিকে।

দ্বিতীয় কোয়ার্টারের শেষে এবং তৃতীয় কোয়ার্টারে টানা দুই গোল করে মোহামেডানকে ৩-২ গোলে এগিয়ে দেন সারি। কিন্তু সেই লিড বিসর্জন দিয়ে মোহামেডান না খেলাটাকেই ঠিক সিদ্ধান্ত মনে করেছে।