NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

মুস্তাফিজের ১ উইকেট চেন্নাইয়ের হার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৪, ০১:৫৩ পিএম

মুস্তাফিজের ১ উইকেট চেন্নাইয়ের হার

চেন্নাই সুপার কিংসে শেষ সময় পার করছেন মুস্তাফিজুর রহমান। বাড়তি ছুটি কাটিয়ে আগামী ২ মে বাংলাদেশে ফিরে আসবেন এই বাঁ হাতি পেসার। এর আগে সিএসকেএর হয়ে আরও তিনটি ম্যাচ খেলবেন তিনি। চেন্নাইয়ের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচটি সহ এবারের আইপিএলে মোট সাতটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ।

এই সাত ম্যাচ তাঁর শিকার সংখ্যা ১১। 

 

লখনউর বিপক্ষে তিনি ৪ ওভার বোলিং করে ৪৩ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। তবে তাঁর দল চেন্নাই ম্যাচটা জিততে পারেনি। লখনউর কাছে ৮ উইকেটে হেরেছে সিএসকেএ।

চেন্নাইয়ের ১৭৬ রান তাড়া করে তা ৬ বল বাকী থাকতে ছাড়িয়ে যায় লখনউ। দলের পক্ষে সর্বোচচ ৮২ রান করেছেন লোকেশ রাহুল।

 

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা নড়বড়ে হয় চেন্নাইয়ের। মোহসিন খানের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট হন রাচিন রবীন্দ্র।

নিজের প্রথম বলে সরাসরি বোল্ড হয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। রুতুরাজ গায়কোয়াড আউট হন ১৭ রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। 

 

৯০ রানে হারায় পঞ্চম উইকেট। ৩৬ রানে আজিঙ্কা রাহানে, শিভম দুবে ৩ এবং সামির রিজভি ফেরেন ১ রান করে।

তবে রবীন্দ্র জাদেজার ৪০ বলে ৫৭ রানের হার না মানা হাফসেঞ্চুরি, মঈন আলীর ২০ বলে ৩০ এবং মহেন্দ্র সিং ধোনির ৯ বলে ২৮ রানের হার না মানা ক্যামিওতে পৌনে দুইশ ছোঁয়া স্কোর গড়ে চেন্নাই। ওই রান করেও জিততে পারেনি তারা।