NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ক্রয় পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৪, ১১:১০ এএম

বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ক্রয় পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ

আগামী ২-৩ বছরে কি কি কেনার পরিকল্পনা রয়েছে তার একটি তালিকা স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপনের জন্য বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসিকে নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কমিটির দ্বিতীয় বৈঠক সংসদ ভবনে হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাহফুজুর রহমান।

 

বৈঠকে কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এম. আবদুল লতিফ, গোলাম কিবরিয়া টিপু, মো. জাকারিয়া, ফিরোজ আহম্মেদ স্বপন, হাবিবুন নাহার, মো. আওলাদ হোসেন এবং ঝর্ণা হাসান অংশগ্রহণ করেন।

সভায় প্রথম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।