NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের নতুন মুখ!


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৪, ০৩:৫৭ পিএম

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের নতুন মুখ!

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হতে যাচ্ছেন মোরশেদ আলী খান সুমন। শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত এলিট প্যানেলে যুক্ত হওয়ার পর বাংলাদেশ থেকে আরেকজন আম্পায়ারের নাম প্রস্তাব করতে হতো বিসিবিকে। এই জায়গায় সাবেক বাঁহাতি পেসার মোরশেদ আলি খানের নাম আইসিসিতে পাঠিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 

সব ঠিক থাকলে গাজি সোহেল, মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদের সঙ্গে আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের নতুন মুখ হিসেবে জায়গা পেতে যাচ্ছেন মোরশেদ।

ঘরের মাঠে আগামী ৩মে থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের আগেই তিনি আইসিসির তালিকাভুক্ত হতে পারেন। 

 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি যেহেতু টি-টোয়েন্টি, নিয়ম অনুযায়ী খেলা পরিচালনা করবেন স্থানীয় আম্পায়াররাই। যেখানে সব সময় প্রাধান্য থাকে আইসিসির আন্তর্জাতিক প্যানেলভুক্ত আম্পায়ারদের। তবে এই সিরিজে ওই প্যানেলে থাকা গাজী সোহেল থাকছেন না।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ পরিচালনা করতে তিনি আছেন সংযুক্ত আরব আমিরাতে। তবে মাসুদুর রহমান ও তানভীরের আহমেদের সঙ্গে জিম্বাবুয়ে সিরিজে দেখা যাবে শরফুদৌল্লাকে। এলিট প্যানেলে যুক্ত হওয়ায় এটাই হতে যাচ্ছে ঘরের মাঠে তাঁর শেষ সিরিজ। 

 

আইসিসির প্যানেল আম্পায়ার না হলেও এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেছেন মোরশেদ।

চলমান এসিসি মেন্স প্রিমিয়ার কাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গত ১২ এপ্রিল কুয়েত এবং আরব আমিরাত ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন ৫১ বছর বয়সী মোরশেদ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে তিনি মোট পাঁচটি ম্যাচে আম্পায়ারিং করেছেন। এছাড়া ঘরের মাঠে বাংলাদেশ নারী দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার মেয়েদের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন মোরশেদ।