NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৪, ০৩:০৬ পিএম

থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড, সৌদি আরব ও গাম্বিয়া সফরের প্রস্তুতি চলছে। আগামী ২৪ এপ্রিল তাঁর থাইল্যান্ড সফর শুরুর কথা রয়েছে। সেখান থেকে সৌদি আরব ও গাম্বিয়া সফর শেষে ৭ মে তিনি দেশে ফিরবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর ভারত ও চীন সফর নিয়ে আলোচনা চলছে।

 

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রগুলো জানিয়েছে, ভারতের জাতীয় নির্বাচনের পরপরই আগামী জুনে ভারত সফরে যেতে পারেন শেখ হাসিনা। এরপর জুলাইয়ে তিনি চীন সফর করতে পারেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী ইউএনএসকাপ কমিশনের সভা ও দ্বিপক্ষীয় সফর উপলক্ষে ২৭ এপ্রিল পর্যন্ত ব্যাঙ্কক সফর করবেন। এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে ১০ থেকে ১২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

 

ব্যাঙ্কক থেকে প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফরে ২৮ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে যাবেন। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ বৈঠকে অংশ নেবেন। এরপর তিনি তিন দিনের সফরে গাম্বিয়া যাবেন। সেখানে তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।