NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

জলবায়ু পরিবর্তন নিয়ে বাইডেন বার্তা


খবর   প্রকাশিত:  ১৫ অক্টোবর, ২০২৪, ১০:৩২ এএম

জলবায়ু পরিবর্তন নিয়ে বাইডেন বার্তা

আর্ন্তজাতিক ডেস্ক: কড়া পদক্ষেপ নিতে চলেছেন জো বাইডেন। বুধবার তিনি জানিয়েছেন, প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে নতুন আইন প্রণয়ন করবেন তিনি।

ইউরোপের বড় অংশ তাপপ্রবাহের কবলে। আমেরিকাতেও তাপমাত্রা বাড়ছে। এই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তন নিয়ে কড়া পদক্ষেপের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার মাসাচুসেটসের একটি পুরনো তাপবিদ্যুৎ কেন্দ্রে দাঁড়িয়ে বাইডেন জানান, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকে তিনি জলবায়ু পরিবর্তন নিয়ে একাধিক পদক্ষেপ নেয়ার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি। এর জন্য মার্কিন কংগ্রেস এবং সিনেটের দিকে আঙুল তুলেছেন তিনি। এ নিয়ে নিজের হতাশা প্রকাশ করে বাইডেন জানিয়েছেন, এবার প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করে তিনি নতুন আইন এবং নিয়ম চালু করতে চান।

যা চাইছেন বাইডেন

ক্ষমতায় এসেই জলবায়ু সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের কথা জানান বাইডেন। বলেন, বিশ্ব উষ্ণায়নকে মোকাবিলা করতে বিভিন্ন রাজ্যের সঙ্গে যৌথভাবে পদক্ষেপ নেয়া হবে। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। বাইডেন জানিয়েছেন, এবার প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা ব্যবহার করে সে কাজগুলিই শুরু করবেন তিনি।

বাইডেন চান, দুই দশমিক তিন বিলিয়ন ডলারের একটি ফান্ড ঘোষণা করতে। এই ফান্ড দিয়ে বিভিন্ন রাজ্যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলা হবে। তার বক্তব্য, তাপপ্রবাহে, খরায়, দাবানলে, বন্যায় দেশের বিভিন্ন রাজ্য ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো অঘটন ঘটলে সরকার ব্যবস্থা নেয়। কিন্তু নতুন ফান্ড দিয়ে অঘটন ঘটার আগেই তা রোখার ব্যবস্থা করা হবে। সে জন্যই আগে থেকে পরিকাঠামো তৈরি করা গুরুত্বপূর্ণ।

পরিকাঠামো তৈরির পাশাপাশি গরিব মানুষকে সাহায্যের কথাও বলেছেন বাইডেন। গরমে ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা যাদের নেই, তাদের পাশে দাঁড়াতে চান তিনি। পরিকল্পনা করে তাদের সাহায্য করতে হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও যে সমস্ত সংস্থা পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় গড়ে উঠেছে, তাদের উৎসাহিত করার কথাও বলেছেন তিনি।

এর আগেও এই পরিকল্পনার কথা বাইডেন জানিয়েছেন। কিন্তু কংগ্রেস এবং সিনেট তার পরিকল্পনা পাশ হয়নি। এদিন তা নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন বাইডেন।

ক্ষমতায় এসেই প্যারিস চুক্তিতে পুনরায় যোগ দেওয়ার কথা ঘোষণা করেন বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। বিশেষ ক্ষমতা ব্যবহার করে প্রথম দিনই বাইডেন সেই চুক্তিতে নতুন করে অংশ নেন। কিন্তু এরপর পরিকল্পনা মতো এগোতে পারেননি তিনি। তবে বুধবার বাইডেন স্পষ্ট করে দিয়েছেন, তিনি বিষয়টিকে এবার কড়া হাতে মোকাবিলা করতে চান।- ডয়েচে ভেলে