NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

তারকাদের ‘পহেলা বৈশাখ’


খবর   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:০০ পিএম

তারকাদের ‘পহেলা বৈশাখ’

আজ বাংলা নববর্ষের প্রথম দিন। সারা দেশ উদযাপন করছে নববর্ষ। বাংলার নতুন বছর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা বিনিময়ে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে তারকারা লিখছেন তাদের মনের কথা।

 

 

চঞ্চল চৌধুরী
এপার বাংলা-ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেতা ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩১। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর মঙ্গলময় হোক। ’

তারিন জাহান
অভিনেত্রী তারিন জাহান বাংলা নববর্ষ উপলক্ষে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩১।

পূর্ণতা পাক সব স্বপ্ন, আশা ও আনন্দময় হোক জীবন। ভালো থাকুন সুস্থ থাকুন। বছর ঘুরে আবার এলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সব অশুদ্ধ দূর হোক, বছর শুরু হোক বিশুদ্ধতায়, সাজুক বাঙালিয়ানায়।

 

শাহনাজ খুশি
বাংলা নববর্ষে অভিনেত্রী শাহনাজ খুশি নিজের ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ। অনন্ত শুভ কামনা সবার জন্য। ১ বৈশাখ, ১৪৩১।’

সাজু খাদেম
অভিনেতা সাজু খাদেম তার ব্যক্তিগত ফেসবুকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘মঙ্গল হোক সবার...শুভ নববর্ষ ১৪৩১।’

 

এফ এস নাঈম
অভিনেতা এফ এস নাঈম মাত্র দুটি শব্দে সবাইকে জানিয়েছেন বাংলা নববর্ষের শুভেচ্ছা। ফেসবুকে তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ ।’