NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

এক ওভারে ছয়-ছক্কার রেকর্ড নেপালি ক্রিকেটারের


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৪, ১০:০৪ পিএম

এক ওভারে ছয়-ছক্কার রেকর্ড নেপালি ক্রিকেটারের

তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয়টি ছক্কার রেকর্ড গড়েছেন নেপালের ব্যাটার দিপেন্দ্র সিং আইরি। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে কাতারের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এসিসি প্রিমিয়ার কাপের এক ম্যাচে ২০তম ওভারে কাতারের বোলার কামরান খানের ছয় বলে ছয়টি ছয় হাঁকান আইরি। তাতে কাতারের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে নেপাল।

 

 

রেকর্ড গড়ার দিনে ২১ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আইরি। ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ৭টি ছয়ে। নেপালের এই ব্যাটারের নামের পাশে আরও একাধিক কীর্তি রয়েছে। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৯ বলে ফিফটি করে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন আইরি।

 

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা প্রথম দেখা যায় ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতের যুবরাজ সিংয়ের পর এই কীর্তির দেখা মেলে দীর্ঘ ১৪ বছর পর ২০২১ সালে। কাইরন পোলার্ড সেবার গড়েছিলেন এক ওভারে ছয় ছক্কার রেকর্ড।