NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৯ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৪, ১০:৪৩ পিএম

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৯ জনের মৃত্যু

গাজা উপত্যকায় আজ শুক্রবার (১২ এপ্রিল) একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ওয়াফা পরিবেশিত খবরে বিস্তারিত কিছু উল্লেখ না করে বলা হয়, সেখানে বিমান হামলায় কয়েক ডজন লোক আহত হয়েছে।

 

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শুক্রবার এক বিবৃতিতে বলেছে, দেশটির বিমানবাহিনী গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার ৬০টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে।