NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যে কাণ্ড করে তোপের মুখে পড়েছেন রিহানা


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৪, ০৮:৫৩ এএম

যে কাণ্ড করে তোপের মুখে পড়েছেন রিহানা

বিশ্বখ্যাত পপতারকা রিহানা নিজের কণ্ঠের সঙ্গে ফ্যাশন ও ব্যবসার দিক থেকে অন্যদের চেয়ে এগিয়ে। পোশাকের দিক থেকে বরাবরই সাহসী তিনি। তবে এবার সাহসী পোশাকের জেরেই কিছুটা বিপাকে পড়েছেন এই গায়িকা। পপ গায়িকার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে।

 

 

অবশ্য এই প্রথম নয়, এর আগে ২০২১ সালে গণেশ লকেট পরায় হিন্দু অনুরাগীদের তোপের মুখে পড়েন রিহানা। শুধু তা-ই নয়, অন্তর্বাসে উর্দু হরফে লেখা থাকায় মুসলিম ধর্মাবলম্বীদেরও সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। তবে অতীতের সেসব বিতর্ক পেরিয়ে এবার খ্রিস্টানদের তোপের মুখে গায়িকা। সেই একই অভিযোগ রিহানার বিরুদ্ধে।

 

খ্রিস্টান ধর্মকে অপমানের অভিযোগ উঠেছে রিহানার বিরুদ্ধে। সম্প্রতি ‘ইন্টারভিউ ম্যাগাজিন’-এর কভারের জন্য একটি ফটোশুট করেছেন তিনি। সেখানেই রিহানাকে দেখা গেল নানের বেশভূষায়। পরনে সাদা-কালো নানের পোশাক।

সঙ্গে বোল্ড মেকআপ। তবে বিপত্তি ঘটল ফটোশুটের সময়ে উসকানিমূলক অঙ্গভঙ্গিতে। নেটিজেনদের দাবি, ছবিতে যৌন আবেদন ফুটে উঠেছে রিহানার চোখেমুখে। পপ গায়িকার সেই ফ্যাশন শুট ভাইরাল হতেই তোপের মুখে গায়িকা।

 

সামাজিক মাধ্যমে রিহানাকে উদ্দেশ্য করে একের পর এক পোস্ট ও মন্তব্য চলছে।

রিহানা খ্রিস্টান ধর্মকে অপমান করেছেন, এমনটাই অভিযোগ তুলছেন অনেকে। যদিও রিহানার অনুরাগীরা গায়িকার সমর্থনেই আওয়াজ তুলছেন। অনুরাগীদের মতে, এটা নিতান্তই শৈল্পিক দৃষ্টিভঙ্গি। নান বা খ্রিস্টধর্মকে অপমানের জন্য এই শুট নয়!

 

তবে রিহানা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সমালোচনাকে পাত্তা না দেওয়ার ক্ষেত্রে বরাবরই পারদর্শী বিশ্বের অন্যতম জনপ্রিয় এই গায়িকা।