NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

চারপাশে খারাপ লোকের সংখ্যাই বেশি : নোরা ফাতেহি


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৪, ০২:৪১ পিএম

চারপাশে খারাপ লোকের সংখ্যাই বেশি : নোরা ফাতেহি

ক্যারিয়ারের লম্বা সময়ে একাধিক মানুষের সঙ্গে নাম জড়ালেও, কোনো সিরিয়াস সম্পর্কে দেখা যায়নি নোরা ফাতেহিকে। অভিনেত্রী ও নৃত্যশিল্পী হিসেবে সফল হলেও, সংসার করতে চান তিনি। ‘কানেক্ট এফএম কানাডা’র সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় নোরা জানালেন, তাঁর সঙ্গী পছন্দের সময় কোন জিনিসে গুরুত্ব দেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘আমি এমন একজন মানুষকে খুঁজছি যে ঈশ্বরকে ভয় করে এবং যার লালন-পালন খুব ভালো হয়েছে।

এর পরে অর্থ এবং আর্থিক স্থিতিশীলতা আসে।’ নোরা নিজের কথায় আরো যোগ করেন, ‘আমার এমন একজন দরকার যে ভেতর থেকে সত্যিই ভালো, কারণ বর্তমানে চারপাশে খারাপ লোকের সংখ্যাই বেশি, যারা সুবিধাবাদি এবং আপনাকে ব্যবহার করে। মিথ্যাবাদীও আছে। কিছু লোক বছরের পর বছর আপনার সঙ্গে থাকবে এবং কিন্তু আপনাকে চাইবে না।
তারা আপনার টাকা, আপনার জনপ্রিয়তা বা আপনার নেটওয়ার্ক চাইবে। চারপাশে সত্যিই অদ্ভুত মানুষ আছে। ভালো মনের কাউকে পেলে আমি খুশি হব।’

 

 
 

দেখতে কেমন জীবনসঙ্গী চান, এই প্রশ্নে নোরা বলেন, ‘এত কিছুর পরে আসলে সুন্দর চেহারা আসে।

আমি বলতে চাইছি, আমার ভালো জেনেটিক্স দরকার, কারণ আমি সুন্দর বাচ্চা পেতে চাই।’

 

বলিউড অভিনেতা অঙ্গদ বেদি এবং কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গে সম্পর্কে ছিলেন নোরা। নোরা আরো বলেন, পাঁচ বছর আগে থেকে তাঁর দৃষ্টিভঙ্গি ছিল উচ্চতা এবং চেহারার মতো শারীরিক বৈশিষ্ট্যের ওপর নজর দিয়ে নিজের জন্য জীবনসঙ্গী খোঁজা। গত কয়েক বছরের ব্যক্তিগত অভিজ্ঞতায় তাঁর ভাবনাচিন্তা বদলেছে। এখন তিনি তাঁর অগ্রাধিকারকে গুরুত্ব দেন।

 

গত বছর আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছিল নোরার। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর সংযোগ পেয়ে একাধিকবার অভিনেত্রীকে জেরা করে ইডি। সুকেশের দাবি, তাঁর থেকে দামি দামি উপহার নিতেন নোরা। যদিও অভিনেত্রী মানতে চাননি এই অভিযোগ। জানান, দামি উপহারের টোপ দিয়ে সুকেশই নাকি তাঁর সঙ্গে সম্পর্কে আসতে চেয়েছিলেন। শুধু তা-ই নয়, সুকেশের কেসে জড়িত আরেক বলিউড অভিনেত্রী জ্যাকলিনের নামে মানহানির মামলাও করেছেন নোরা। নোরার দাবি, তাঁর নাম খারাপ করার চেষ্টা হয়েছে।