NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

আবার শীর্ষে মুস্তাফিজ


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৪, ০৫:২৭ পিএম

আবার শীর্ষে মুস্তাফিজ

আইপিএলে এক ম্যাচ পর ফি্রেই আবার সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার চূড়ায় উঠেছেন মুস্তাফিজুর রহমান, ফিরে পেয়েছেন ‘বেগুনি ক্যাপ’। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শেষ ওভারে দারুণ বোলিংয়ে ২ উইকেট তুলে নেন এই পেসার। নাইট রাইডার্স থামে ১৩৭ নামে। চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে সেই ম্যাচ জিতেও নিয়েছে।

 

মোট ৯ উইকেট নিয়ে আবার সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ। নিয়ন্ত্রিত বোলিংয়ে এদিন ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। উজ্জ্বল ছিলেন তুষার দেশপান্ডে ও রবীন্দ্র জাদেজা। ৩ উইকেট করে নেন দুজন।

৯ উইকেটে ১৩৭ রান তোলে চেন্নাই। সর্বোচ্চ ৩৪ রান শ্রেয়াস আইয়ারের। মুস্তাফিজ শেষ ওভারে তাঁকে ফেরান। এরপর মিচেল স্টার্কের উইকেটও তুলে নেন।
শেষ ওভারে মাত্র ২ রান দেন তিনি।

 

পরে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়ার ৫৮ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। ১৮ বলে ২৮ রান করেন শিভম দুবে।