NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

কিশোর গ্যাং মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৪, ১০:০২ এএম

কিশোর গ্যাং মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা

দেশে কিশোর গ্যাং মোকাবেলায় স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্যদের সংশোধনের সুযোগ রেখে ব্যবস্থা নিতে হবে।

জেলখানায় তাদের অপরাধীদের সঙ্গে না রাখার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেছেন, তারা যেন দীর্ঘমেয়াদে অপরাধের সাথে জড়িয়ে না যায় সেজন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা রাখতে হবে।’

 

মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় লজিস্টিক নীতি-২০২৪ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে পণ্য উৎপাদন থেকে ক্রেতার কাছে পৌঁছনোর প্রক্রিয়া সহজ হবে। এ ছাড়া, ড. এমএ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।