NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানে সেনাপ্রধান


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ০৪:৩৫ এএম

পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানে সেনাপ্রধান

ব্যাংকে সন্ত্রাসী হামলা ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পরিদর্শনে গেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার সকাল ১০টার দিকে হেলিকপ্টার যোগে তিনি এসব এলাকা পরিদর্শন করেন।

সেনাপ্রধানের সফরসূচি অনুযায়ী তিনি সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের সিনিয়র অফিসারদের সঙ্গে বৈঠক করবেন এবং এরপর বিশেষ কম্বিং অপারেশন বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রুমা এলাকা সফর করেন।

এ দিন দুপুরে তিনি বান্দরবান সার্কিট হাউসে জেলার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। 

 

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সন্ত্রাসীদের দমনে সেনাবাহিনীর নেতৃত্বে একটি কম্বিং অপারেশন শুরু হতে পারে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেনাপ্রধান।

রবিবার সেনা প্রধান বান্দরবান সফর শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আভাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।