NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

আমার সম্মান আছে, গত বিশ্বকাপে সেই সম্মান পাইনি : মাহমুদ


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৪, ০৩:০৪ এএম

আমার সম্মান আছে, গত বিশ্বকাপে সেই সম্মান পাইনি : মাহমুদ

ভারত বিশ্বকাপে ভরাডুবির পর থেকে বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন খালেদ মাহমুদ সুজন। টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বিশ্বকাপে যোগ্য সম্মান পাননি বলে অভিযোগ তুলেছেন। এমনকি বাংলাদেশ জাতীয় দলের আর কোনো দায়িত্বে ফিরতে চান না বলে মন্তব্য করেন মাহমুদ।

আজ মিরপুরে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহমুদ বলেন, ‘আমার আর বাংলাদেশ জাতীয় দলের কোনো দায়িত্বে আগ্রহ নেই।

গত বিশ্বকাপে আমি যা করেছি, আমি মনে করি ওটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে যায় না আসলে। হয়তো বা আমি অত বড় কোচ না, অত কিছু জানিও না ক্রিকেট নিয়ে। তার পরও আমি মনে করি আমার সম্মান আছে, গত বিশ্বকাপে আমি সেই সম্মানটা পাইনি। তো আমি আর এই কাজ করতেও চাই না।

 

সঙ্গে যোগ করেন মাহমুদ, ‘আমি নিজের জীবন নিয়ে থাকতে চাই। আবাহনী, বিপিএলে, রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে কাজ করি। আমি এগুলো নিয়ে খুব খুশি আছি। দেশের ক্রিকেটের কোনো উন্নতিতে যদি কাজ করতে হয় তবে অবশ্যই করব।

কিন্তু জাতীয় দলের অ্যাসাইনমেন্টগুলো হয়তো আমার জন্য না, আমি যেটা বললাম আমি হয়তো ওটা ডিজার্ভ করি না।’

 

এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসানকে অনুরোধ করেছেন তাঁকে জাতীয় দলের সঙ্গে আবার যুক্ত না করার জন্য, ‘পাপন ভাই আমার অধিনায়ক। উনি আমাকে যখন বলবেন যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করব। কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। আমি মনে করি আমি কোনো সলিউশন না এখন আর।

পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি অনুরোধ করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোনো কাজ করতে না বলেন।’