NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বিসিবির বিভিন্ন পদে কোচ হতে আগ্রহী ৬০০ জন


খবর   প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৪, ১২:০২ পিএম

বিসিবির বিভিন্ন পদে কোচ হতে আগ্রহী ৬০০ জন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন বিভাগের কোচিং স্টাফে একাধিক পদ খালি হয়েছে। বিসিবি এ দল, হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট, অনূর্ধ্ব-১৯ দল মিলিয়ে আট থেকে ১০টি পদে কোচ নিয়োগের কাজ করছে বোর্ড। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এসব পদের জন্য প্রায় ৬০০ আবেদন জমা পড়েছে। তবে এখনো যাচাই-বাছাই শেষ না হওয়ায় ঠিক কতজন স্থানীয় কোচ হতে চেয়ে আগ্রহ দেখিয়েছেন, সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছে না।

 

এদিকে গেম ডেভেলপমেন্ট বিভাগের লেগ স্পিন কোচ শহিদ মাহমুদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বিসিবি। নতুন মেয়াদে আরো দুই বছর কাজ চালিয়ে যাবেন এই পাকিস্তানি। সঙ্গে বেতনও বেড়েছে তাঁর। আগের চুক্তিতে পেতেন আড়াই হাজার ডলার, নতুন চুক্তিতে সেটি বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ডলারে।

শহিদ মূলত বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের হয়ে বয়সভিত্তিক পর্যায় থেকে লেগ স্পিনার খোঁজার কাজ করবেন।

 

শহিদের চুক্তির মেয়াদ বাড়লেও অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ স্টুয়ার্ট লকে আর রাখবে না বিসিবি। ব্যাটিং পরামর্শক ওয়াসিম জাফরের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি।