NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

বিয়ের পর সিনেমা ছেড়ে দেবেন পূজা চেরি!


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৪, ১০:১৯ পিএম

বিয়ের পর সিনেমা ছেড়ে দেবেন পূজা চেরি!

জনপ্রিয় চলচ্চিত্র তারকা পূজা চেরির নতুন ছবি আসছে ঈদে। আদর আজাদের সঙ্গে এই ছবিতে জুটি হয়ে আসছেন পূজা। এরইমধ্যে ছবিটির প্রচারণা শুরু হয়েছে। প্রকাশ পেয়েছে গান ও ট্রেলার।

কদিন আগে মাকে হারালেও সিনেমার স্বার্থে প্রচারে নেমেছেন এই নায়িকা।

 

প্রচারে গিয়ে পূজা বলেন, এবার ঈদে সিনেমা মুক্তি পাচ্ছে, এটা যেমন আনন্দের। তেমনই কষ্টের। কারণ এই ঈদে আমার মা নেই।

তার পরও অভিনয় এবং সিনেমার প্রমোশনে আমাকে যেতে হবে। এটা আমার পেশা-যে পেশায় সফলতা এলে আম্মু সবচেয়ে বেশি খুশি হবে। তাই তার স্বপ্ন পূরণে আমি কাজটি মন দিয়ে করতে চাই।

 

মায়ের মৃত্যুর পর পূজার কাছে এখন তার পরিবারই সব।

পরিবার চাইলে বিয়ের পর সিনেমাজগত ছেড়ে দিতেও রাজি তিনি। পূজা বলেন, আমার মায়ের ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। তিনি হতে পারেননি, আমাকে বানিয়েছেন। তবে এখন মা নেই। আমার পরিবারই সব।
তারা চাইলে বিয়ে করে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব আমি। তাদের চাওয়ার ওপরই আমার সব। এ ছাড়া এই ঈদে আমার কোনো আনন্দ নেই, শপিং নেই। সিনেমার প্রচারে বের হবো। এরপর আবার বাসায় চলে যাব।

 

রোমান্টিক থ্রিলার গল্পে নির্মিতি সিনেমা লিপস্টিক। গল্পে দেখা যাবে ঢাকার অদূরে অবস্থিত এক গ্রামের কিশোরী বুচি। চোখে-মুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন।

সিনেমায় বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। তার নায়ক হিসেবে রয়েছেন আদর আজাদ।