NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

শপথ নিলেন নবনির্বাচিত দুই সিটির মেয়র


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৪, ০১:৪৭ এএম

শপথ নিলেন নবনির্বাচিত দুই সিটির মেয়র

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসীন বাহার সূচনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন। এছাড়া কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানদেরও শপথ পড়ান সরকারপ্রধান। 

একই সময়ে শপথ নেন ময়মনসিংহ সিটির নবনির্বাচিত কাউন্সিলররাও। তাদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ১০ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটির নির্বাচন হয়। নির্বাচনে কুমিল্লা সিটিতে মেয়র পদে তাহসীন বাহার সূচনা ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু। তিনি পান ২৬ হাজার ৮৯৭ ভোট।

 

এছাড়া ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পান ৫ হাজার ১৭৩ ভোট। 

অন্যদিকে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। এক লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান মিল্কি।

হাতি প্রতীকে তিনি পান ৩৫ হাজার ৭৬৩ ভোট।