NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২১, ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

ফিফা র‍্যাংকিং পেছাল বাংলাদেশ, শীর্ষেই আছে আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৪, ০১:৩৪ এএম

ফিফা র‍্যাংকিং পেছাল বাংলাদেশ, শীর্ষেই আছে আর্জেন্টিনা

ফিফা র‍্যাংকিংয়ে সবশেষ হালনাগাদে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮৩ থেকে নেমে গেছে ১৮৪-তে। বিশ্বকাপ বাছাইয়ে মার্চ উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। কুয়েতে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হারের পর ঘরের মাঠে ফিরতি লেগে একই প্রতিপক্ষের কাছে হেরেছে ১-০ ব্যবধানে।

দুই ম্যাচ হারের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে। আজ এই র‍্যাংকিং প্রকাশ করেছে ফিফা।

 

দক্ষিণ এশিয়ার মধ্যে সবার ওপরে আছে ভারত। যদিও তারা পিছিয়েছে ৪ ধাপ।

১১৭ থেকে নেমে গেছে ১২১-এ। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম লেগে আফগানিস্তানের সঙ্গে ড্র করলেও ফিরতি লেগে ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় ভারত। আগের মতোই ১৬১তম অবস্থানে আছে মালদ্বীপ। তিন ধাপ পিছিয়ে নেপাল আছে ১৭৮তম স্থানে।
১৮৫তম স্থানে আছে ভুটান। পাকিস্তানের অবস্থান ১৯৫তে।  

 

বিশ্ব ফুটবলে র‍্যাংকিংয়ে সবার ওপরেই আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্চ উইন্ডোতে এল সালভাদরকে ৩-০ এবং কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আলবিসেলেস্তারা। অবস্থান পরিবর্তন হয়নি ফ্রান্সের, আছে দ্বিতীয় স্থানে।

এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে বেলজিয়াম।

 

তিন থেকে চারে নেমে গেছে ইংল্যান্ড। প্রীতি ম্যাচে ইংলিশরা ব্রাজিলের কাছে হেরেছে ১-০ ব্যবধানে। আগের মতোই পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নেদারল্যান্ডসকে সাতে ঠেলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে পর্তুগাল। সেরা দশের বাকি তিন দেশ; স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।