NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না বেন স্টোকস


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৪, ০১:৪৩ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না বেন স্টোকস

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বেন স্টোকস। স্টোকস নিজের এই সিদ্ধান্তের কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

চোট থেকে পুরোপুরি সেরে উঠে ভবিষ্যতে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে খেলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস।

এই লক্ষ্য সামনে রেখে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন তিনি। এই কারণে স্টোকস আইপিএল থেকেও নাম সরিয়ে নেন। ইসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, 'আমি কঠোর পরিশ্রম করছি এবং বোলিং ফিটনেস ফিরে পেতে সেদিকে পুরো মনোযোগ দিচ্ছি, যাতে ভবিষ্যতে সব ধরনের ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে খেলতে পারি।'

 

তিনি আরো যোগ করেন, 'আইপিএল এবং বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া আশা করি এমন একটি ত্যাগ হবে, সেটা ভবিষ্যতে আমাকে অলরাউন্ডার হয়ে ফিরতে সাহায্য করবে।

সম্প্রতি ভারতে টেস্ট সফর প্রমাণ করেছে বোলিং থেকে আমি কতটা পিছিয়ে আছি বিশেষ করে হাঁটুর অস্ত্রোপচার এবং নয়মাস বোলিং থেকে দূরে থাকা। গ্রীষ্ম শুরুর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলার জন্য আমি উন্মুখ হয়ে আছি৷ আমি জস (বাটলার) ও মট (ম্যাথু মট) এবং পুরো দলকে শিরোপা ধরে রাখার জন্য শুভকামনা জানিয়ে রাখছি।'