NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বিপিডিবির অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৪, ০৪:০৭ এএম

বিপিডিবির অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিশিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। আজ সোমবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিপিডিবি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্যাকার কর্তৃক বর্তমানে পেজটিতে অনাকাঙ্ক্ষিত কনটেন্ট প্রদর্শিত হচ্ছে। বিপিডিবি কর্তৃপক্ষ ইতিমধ্যে ফেসবুক পেজটি পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) পত্র প্রদানসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে।

 

শিগগিরই বিপিডিবির ফেসবুক পজটি পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে বিপিডিবি আশা করছে। সে পর্যন্ত বিপিডিবির ফেসবুক পেজের ফলোয়ারবৃন্দকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করেছে বিপিডিবি কর্তৃপক্ষ।