NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বার্সার ৬ গোল


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৫:২২ পিএম

বার্সার ৬ গোল

স্পোর্টস ডেস্ক: প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ইন্টার মিয়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সেটাও আবার রবার্ট লেভান্ডভস্কিকে বেঞ্চে বসিয়ে রেখেই! তাতে এই স্কোরলাইনের মাহাত্ম্যটাও বেড়ে যাচ্ছে কয়েক গুণে।

লেভান্ডভস্কিকে দলে ভেড়ানোর খবরটা আনুষ্ঠানিকভাবে জানানোর আগের দিন রাফিনিয়াকে দলে ভিড়িয়েছে বার্সা। সেই রাফিনিয়াই আলো ছড়িয়েছেন প্রথমার্ধে। ১৯ মিনিটে তার বাড়ানো বলে আলতো চিপ করে প্রথম গোল করেন তিনি। এর মিনিট ছয়েক পর তিনি নিজেই গোল করেন দারুণ বিচক্ষণ এক শটে। ৪১ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আনসুমান ফাতি, সেটার যোগানও দিয়েছেন তিনিই।

দ্বিতীয়ার্ধে মেম্ফিস ডিপাইয়ের নিচু কর্নার থেকে গোল করেন পাবলো পায়েজ গাভি। ৬৯ মিনিটে মেম্ফিস নিজেই গোলের দেখা পেয়ে যান। এর পরের মিনিটে উসমান দেম্বেলে স্কোরলাইন ৬-০ করেন।

 

এর ফলে প্রায় ১৬ মাস পর বার্সেলোনা প্রতিপক্ষের জালে জড়াল ৬ গোল। সবশেষ ২০২১ সালের ২২ মার্চ রিয়াল সোসিয়েদাদের মাঠে এই স্বাদ পেয়েছিল বার্সা।