NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষকে বহিষ্কার


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৯:১৮ এএম

>
ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষকে বহিষ্কার

ভুয়া পিএইচডি ডিগ্রি অর্জন, আর্থিক দুর্নীতি ও ব্যাপক অনিয়মে জড়িত থাকার অভিযোগে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদকে সাময়িক বহিষ্কার করেছে ব্যবস্থাপনা কমিটি।

শনিবার (৪ জুন) রাত ৮টার পরে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দীর্ঘ ৪ ঘণ্টার বৈঠক শেষে কলেজের ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে শুক্রবার (৩ জুন) প্রেসক্লাবে অধ্যক্ষসহ আরও তিনজন শিক্ষকের পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলন করেন আইডিয়াল কলেজের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার সকালে তারা একাডেমিক কার্যক্রম বর্জন করে বিক্ষোভ মিছিল করেন। এতে যোগ দেন শিক্ষার্থীরাও।

এ বিষয়ে সকালে আইডিয়াল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক জাহাঙ্গীর হাসান বলেন, অধ্যক্ষ মো. জসিম উদ্দীন আহম্মেদসহ মার্কেটিং বিভাগের শিক্ষক তৌফিক আজিজ চৌধুরী, বাংলা বিভাগের শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলী, গণিত বিভাগের শিক্ষক মো. মনিরুজ্জামানের পদত্যাগের দাবিতে আমরা সব একাডেমিক কার্যক্রম বর্জন করেছি। শিক্ষার্থীরাও আমাদের আন্দোলনে সমর্থন জানিয়ে কলেজে বিক্ষোভ করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।