NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

শ্রমিকদের এক মাসের বেতনের সমান ঈদ বোনাস পরিশোধের দাবি


খবর   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম

শ্রমিকদের এক মাসের বেতনের সমান ঈদ বোনাস পরিশোধের দাবি

এক মাসের বেতনের সমান শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে গামের্ন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এই দাবি জানিয়ে বলা হয়েছে, ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

 সোমবার (১৮ মার্চ) সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সমন্বয়কারী নঈমুল আহসান জুয়েল। সংগঠনের যুগ্ম সমন্বয়কারী কাজী রুহুল আমিনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন শ্রমিকনেতা কামরুল আহসান, আহসান হাবীব বুলবুল, আব্দুল ওয়াহেদ, ইদ্রিস আলী, খালেকুজ্জামান লিপন, মো. আব্বাসউদ্দীন, এম.এ সালাম, মাসুদ মন্ডল, সালমা আক্তার, মিজানুর রহমান প্রমুখ।

 

সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, কোনো শ্রমিককে কোনোভাবেই চাকরিচ্যুত করা যাবে না। শ্রমিক হত্যার বিচার, গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি, শ্রমিক ও নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কারখানাভিত্তিক রেশনিং প্রথা চালু করে চাল, ডাল, আটা, তেল ও শিশু খাদ্য প্রদান করতে হবে। শ্রমিক স্বার্থে শ্রম আইন প্রণয়ন করতে হবে।

 

ওই সকল দাবি আদায়ে আাগামী ২২ মার্চ (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং মাসব্যাপী বিভিন্ন গার্মেন্ট শিল্প এলাকায় সভা-সমাবেশ ও লাল পতাকার মিছিলের কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।