NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

‘এক দেশ এক ভোট’, ভারতে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম

‘এক দেশ এক ভোট’, ভারতে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পেশ

লোকসভা নির্বাচন ঘোষণার আগেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর করার লক্ষ্যে প্রতিবেদন জমা দিল ভারদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের গড়া কমিটি। গতকাল বৃহস্পতিবার ওই কমিটির প্রধান  সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে গিয়ে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদীর হাতে আট খণ্ডে বিভক্ত ১৮ হাজার পাতার প্রতিবেদনটি তুলে দেন। ভারতে একযোগে নির্বাচনের জন্য সংবিধানের শেষ পাঁচটি অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করা হয়েছে বলে সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

লোকসভা ভোটের সঙ্গেই সব রাজ্যের বিধানসভা ভোট সেরে ফেলতে চায় মোদি সরকার।

এ ক্ষেত্রে তাদের যুক্তি হলো, এতে নির্বাচনের খরচ কমবে। কংগ্রেস, তৃণমূল, সিপিএমসহ বিরোধী দলগুলো প্রথম থেকেই ‘এক দেশ এক ভোট’ পদ্ধতির সমালোচনায় মুখর। তাদের মতে, এই নীতি নিয়ে মোদি সরকার ঘুরপথে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাচ্ছে। এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী বলেও বিরোধী নেতৃত্বের অভিযোগ।
বিশেষত বিজেপিবিরোধী আঞ্চলিক দলগুলোর আশঙ্কা, ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকর হলে লোকসভার ‘ঢেউয়ে’ বিধানসভাগুলো ‘ভেসে যাবে’।