NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

সন্তান প্রসবের পর ফুটবলার রাজিয়ার মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম

সন্তান প্রসবের পর ফুটবলার রাজিয়ার মৃত্যু

সন্তান জন্ম দিতে গিয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নারী ফুটবলার রাজিয়া খাতুন। সাতক্ষীরার কালীগঞ্জ থানায় নিজ গ্রামে গতকাল রাতে সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভোর ৪টার দিকে প্রাণ হারান একসময় জাতীয় দলে খেলা এই ফুটবলার। প্রসূতি মারা গেলেও সুস্থ আছে ছেলেসন্তান। রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক।

 

 

২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ বাংলাদেশ দলের হয়ে প্রথমবার খেলেছিলেন রাজিয়া। এরপর ২০১৮ সালে ভুটানে অনূর্ধ্ব-১৮ সাফজয়ী দলের সদস্য ছিলেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। লাল-সবুজের সিনিয়র দলের জার্সিও গায়ে চাপিয়েছিলেন তিনি। যদিও কৃষ্ণারানী সরকার, সিরাত জাহান স্বপ্নাদের ভিড়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।

বাফুফে ক্যাম্প থেকেও বাদ পড়েছেন বছর চারেক আগে। সর্বশেষে নারী ফুটবল লিগে খেলেছিলেন এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে।

 

বাফুফে ভবনের ক্যাম্পে রাজিয়ার সঙ্গে দীর্ঘদিন রুম শেয়ার করেছেন কৃষ্ণারানী। জাতীয় দলের এই ফরোয়ার্ডও হতবাক তাঁর মৃত্যুর খবর শুনে, ‘আমরা একসঙ্গে অনেক দিন ছিলাম।

খুবই ভালো সম্পর্ক ছিল আমাদের। এমন খবরে খুবই খারাপ লাগছে।’