NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

অ্যান্ড্রয়েডের ব্যাটারি চার্জিংয়ে নতুন তথ্য


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ০৯:৫১ এএম

অ্যান্ড্রয়েডের ব্যাটারি চার্জিংয়ে নতুন তথ্য

গবেষকদের তথ্যানুযায়ী, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যাটারি পুরোপুরি শেষ হওয়ার পর সেটি পুনরায় চার্জ দেয়া স্মার্টফোনের জন্য ক্ষতিকর। চার্জ দেয়ার আগে ব্যাটারি পুরো খালি করলে তা ব্যাটারির মান দিন দিন কমিয়ে দেবে।

বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যাটারিগুলো লিথিয়াম আয়ন সেল ব্যবহারের মাধ্যমে তৈরি করা হয় এবং এগুলোর স্থায়িত্বও কম। প্রতিনিয়ত ব্যবহারের মাধ্যমে ব্যাটারি লাইফ কমতে থাকে। যত বেশি সময় ডিভাইসটি ব্যবহার হবে, ব্যাটারি তত দ্রুত শক্তি হারাবে এবং চার্জ হতে বেশি সময় নেবে। তবে এভাবে চার্জ দেয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত ব্যাখ্যা রয়েছে।

স্মার্টফোনের ব্যাটারির স্থায়িত্ব এর মোট চার্জিং সাইকেলের ওপর নির্ভর করে। চার্জ সাইকেল হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারিটি মোট কতবার শূন্য থেকে পরিপূর্ণ চার্জ হয়েছে তার অনুপাত। ব্যাটারির ভেতরে যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে, সেগুলো দীর্ঘস্থায়ী নয়। সাধারণ ব্যবহারে একটি ব্যাটারির স্থায়িত্ব বা মেয়াদ শেষ হওয়ার আগে ৪০০-৫০০ বার চার্জিং সাইকেল পূরণ করতে পারে।

 

সূত্র: স্ল্যাশগিয়ার