NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

টাইব্রেকারের রোমাঞ্চ জিতে শেষ আটে আর্সেনাল


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৪, ১১:০৩ এএম

টাইব্রেকারের রোমাঞ্চ জিতে শেষ আটে আর্সেনাল

শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোর মাঠ থেকে ১-০ গোলে হেরে এসেছিল আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে যেতে হলে ঘরের মাঠে ফিরতি লেগ জয়ের বিকল্প ছিল না গানারদের কাছে। সেই কাঙ্ক্ষিত জয়ই পেয়েছে তবে টাইব্রেকারের রোমাঞ্চের পর ৪-২ ব্যবধানে। দুইটি শট আটকিয়ে জয়ের নায়ক গানার গোলরক্ষক ডেভিড রায়া।

 

 

 

অ্যামিরেটস স্টেডিয়ামে ৪১ মিনিটে লেয়ান্দ্রো ত্রোসার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। সুবাদে দুই লেগের ম্যাচ ফেরে সমতায়। নির্ধারিত নব্বই মিনিটে আর কোন দল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থাকায় ম্যাচ ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

 

 

টাইব্রেকারে আর্সেনালের মার্টিন ওডেগার্ড, কাই হাভার্টজ, বুকায়ো সাকা ও ডেকলাইন রাইস লক্ষ্যভেদ করেন। পোর্তোও প্রথম শট জাল খুঁজে নিলেও দ্বিতীয় শট মিস করেন ওয়েনডেল। গানার গোলরক্ষক ডেভিড রায়ার হাতে লেগে পোস্টে প্রতিহত হয়। পোর্তোর তৃতীয় শট লক্ষ্যেভেদ করেন মার্কো গ্রুচিচ।

এরপরে শটে সমীকরণ দাঁড়ায় যে, শট আটকে দিলেই জিতে যাবে আর্সেনাল। আর গোল করতে পারলে আশা বেঁচে থাকবে পোর্তোর কিন্তু এমন গুরুত্বপূর্ণ শটেই গোল করতে পারেননি প্রথম লেগে পোর্তোকে জেতানো ওয়েন্দেরসন গালেনো। তার শট ঝাঁপিয়ে ফিরিয়ে আর্সেনালকে আনন্দে ভাসান ডেভিড রায়া।