NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

দাওয়াত নিয়ে মিথ্যাচার করিনি: জলিল


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৭ এএম

দাওয়াত নিয়ে মিথ্যাচার করিনি: জলিল

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল দেশের প্রথম সারির ৭৪ জন তারকা শিল্পীকে ঈদে মুক্তি পাওয়া তার ‘দিন : দ্য ডে’ সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু তার আমন্ত্রণে আসেননি একজন তারকাও।

সোমবার সন্ধ্যা ৭টায় অনন্ত-বর্ষা যমুনা ব্লকবাস্টার সিনেমাসে  হাজির হলেও এই নায়কের ডাকে কেউই আসেননি। আয়োজন-স্থানে দেখা মিলেছে শাহনূর, সাবরিনা সুলতানা কেয়া, ডি এ তায়েব, শিরিন শিলাসহ কয়েক জন শিল্পীর।

রোববার সামাজিকমাধ্যমে অনন্ত ঘোষণা দেন, দেশের প্রথম সারির ৭৪ জন তারকাশিল্পীকে নিয়ে সোমবার ব্লকবাস্টারে ‘দিন : দ্য ডে’ দেখবেন তারা। এদের মধ্যে রয়েছেন সুচন্দা, আলমগীর, ফারুক, ববিতা, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, শাকিব খান, ইমন নিরব, বাপ্পী, আরিফিন শুভ, সিয়ামসহ অনেকেই।

অনন্তের এমন পোস্টের পর সোমবার বরেণ্য অভিনয়শিল্পী ববিতা একটি সংবাদমাধ্যমকে জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। অনন্ত জলিলের সিনেমা দেখা নিয়ে কারো সঙ্গে কোনো কথাই হয়নি তার।  

শুধু তাই নয়, ববিতার অন্য দুই বোন বরেণ্য চিত্রনায়িকা সুচন্দা ও চম্পার সঙ্গেও যোগাযোগ হয়নি বলেই জানান তিনি। একই সঙ্গে প্রশ্ন তুলে বলেন, কেন জলিল সাহেব এমন মিথ্যাচার করছেন! 

বিষয়টি নিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমি কোনো মিথ্যাচার করিনি। সবাইকে দাওয়াত পাঠিয়েছি। অভিনয়ের বাইরে আমাকে ব্যবসার কাজে ব্যস্ত থাকতে হয়। আর সে কারণে সকল শিল্পীদের দাওয়াত দেওয়ার জন্য আমি একজনকে দায়িত্ব দিয়েছি। সে সবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। যার সবশেষ খবরও আমাকে জানিয়েছে। ’

অনন্ত আরো বলেন, ‘এখন অল্প সময়ের মধ্যে সব আয়োজন শেষ করাটাও ছিল কঠিন। কিন্তু আমার পক্ষ থেকে শিল্পীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টার কমতি ছিল না। ’

বিষয়টি নিয়ে কথা বলার পাশাপাশি কিছু অডিও রেকর্ড ও একটি আমন্ত্রণপত্রও তিনি পাঠিয়েছেন। রেকর্ডগুলোতে শুনতে পাওয়া যায় বেশ ক’জন তারকা শিল্পীদের সঙ্গে কথার বলার সবশেষ খবর জানানো হচ্ছে অনন্ত জলিলকে। আর আমন্ত্রণপত্রে ‘দিন : দ্য ডে’ দেখার আমন্ত্রণ জানান অনন্ত-বর্ষা।

এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এর মধ্যে শতাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন : দ্য ডে’। এই সিনেমাতেও অনন্তর নায়িকা তার স্ত্রী বর্ষা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।  

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে।