NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

নাইট ক্লাবে শাহরুখ পুত্র, ভাইরাল ভিডিও


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৪ এএম

নাইট ক্লাবে শাহরুখ পুত্র, ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক: আরিয়ান খানকে সম্প্রতি মুম্বাইয়ের একটি নাইট ক্লাবে তাকে দেখা গেছে। গত বছর মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন। যদিও পরে ক্লিনচিট পান। তিনি বলিউড কিং খ্যাত শাহরুখ খানের ছেলে।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে আরিয়ানের এই ভিডিও প্রকাশ করেছেন তার এক ভক্ত। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, কালো রঙের একটি টি-শার্ট পরে আছেন আরিয়ান। তার মুখে মাস্ক। কয়েক সেকেন্ডের জন্য মাস্কটি খুলে ড্রিঙ্কস পান করেন। এরপর পুনরায় মাস্ক দিয়ে তার মুখ ও নাক ঢেকে ফেলেন।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আরিয়ানকে আটক করে এনসিবি। এরপর তাকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়। এই মামলায় প্রায় ২২ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন শাহরুখ পুত্র। পরবর্তী সময়ে তাকে ক্লিনচিট দেওয়া হয়।

এদিকে কারাগার থেকে মুক্ত হলেও বেশ কিছুদিন জনসম্মুখে আসেননি। পরে চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম অনুষ্ঠানে তাকে দেখা যায়। কিছুদিন আগে বোন সুহানা খানের প্রথম সিনেমা ‘আর্চি’-এর শুটিং সেটেও হাজির হয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে, বর্তমানে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য প্রজেক্ট রচনা করছেন আরিয়ান।

ইনস্টাগ্রামের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন: