NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

আমার সমস্যা আছে কিন্তু কোচের সঙ্গে নয়: এমবাপ্পে


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৪, ০৯:০৩ পিএম

আমার সমস্যা আছে কিন্তু কোচের সঙ্গে নয়: এমবাপ্পে

মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে যাচ্ছেন এটা একরকম নিশ্চিতই। নিজের সিদ্ধান্ত ক্লাবকে জানানোর পর থেকেই ক্লাবে তাঁর বিরুদ্ধে নানা গুঞ্জন শোনা গেছে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচের আগে লিগে তিন ম্যাচে পুরো নব্বই মিনিট খেলতে পারেননি এমবাপ্পে। তাতে কোচ লুইস এনরিকের সঙ্গে তাঁর দ্বন্দ্বের গুঞ্জন শোনা যায়।

কিন্তু এমবাপ্পে নিজেই পরিষ্কার করে জানিয়েছেন, কোচের সঙ্গে কোন ঝামেলা নেই তার। তবে অন্য কিছু সমস্যা আছে।

 

এমবাপ্পে জোড়া গোলে সোসিয়েদাদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌঁছে গেছে পিএসজি। তার আগে লিগ ওয়ানে এমবাপ্পেকে পুরো নব্বই না খেলিয়ে তুলে নেওয়ায় সমালোচনা তৈরি হয়।

সবশেষ ম্যাচে তো দ্বিতীয়ার্ধে আর মাঠেই নামানো হয়নি তাঁকে। পরে গ্যালারিতে গিয়ে মায়ের সঙ্গে বসে ম্যাচ দেখেছেন ফরাসি এই ফরোয়ার্ড। 

 

ফলে ক্লাবের পাশাপাশি কোচের সঙ্গেও এমবাপ্পের দ্বন্দ্ব তৈরি হয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন তৈরি হয়। তবে বিষয়টি পরিষ্কার করেছেন এমবাপ্পে নিজেই,'কোচের সঙ্গে আমার সম্পর্ক ভালো।

অনেকেই ভাবে তার সঙ্গে সমস্যা আছে কিন্তু আসলে কোন সমস্যা নেই। আমার অনেক সমস্যা আছে কিন্তু কোচের সঙ্গে নয়।'

 

চ্যাম্পিয়নস লিগে খেলতে ভালবাসেন বলে জানান এমবাপ্পে,'আমি সবসময় চ্যাম্পিয়নস লিগে খেলতে চাই। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আমি এমন খেলোয়াড় হতে চাই না যে আড়ালে থাকে।

'

 

এমবাপ্পের বদলি করা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে লুই এনরিককে। জবাবে পিএসজি কোচ বলেছেন,'যে কোন দল কিংবা কোচের অধীনে কিলিয়ান ৫০ গোল এবং ২৫ অ্যাসিস্ট করবে। সত্যি বলতে, সে ভবিষ্যতে এই ক্লাবে থাকবে না তাই বিকল্প যা আছে সেগুলো পরখ করে নিতে চাই।'