NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

আম্বানির ডাকে সাড়া দেননি যেসব তারকা


খবর   প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৪, ০৪:৪৮ এএম

আম্বানির ডাকে সাড়া দেননি যেসব তারকা

ভারতজুড়ে এখন একটাই আলোচনা। দেশটির শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে। মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয়েছে গুজরাটের জামনগরে। সেখানে যোগ দিতে বলিউড হলিউডসহ দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনের সব খ্যাতনামা ব্যক্তি হাজির ছিলেন।

এসেছিলেন বিল গেটস থেকে শুরু করে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। শচীন থেকে শুরু করে পোলার্ড, ক্রিকেটের সব মহাতারকা। রিহানা থেকে শুরু করে বলিউডের খ্যাতনামা তারকারা। 

 

আম্বানি পরিবারের এই মহোৎসবে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন বলিউডের তারকারা।

একমঞ্চে নাচতে দেখা গেছে শাহরুখ-সালমান ও আমির খানকে। একসঙ্গে উদযাপন করতে দেখা গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়াকে। সুরের তালে সবাইকে বিমোহিত করেছেন অরিজিৎ-শ্রেয়া ঘোষাল। দক্ষিণের তারকারাও মাতিয়েছেন আম্বানির মঞ্চ।
 তবে বাঘা বাঘা সব তারকা হাজির থাকলেও কিছু তারকাকে দেখা যায়নি আম্বানির বিয়েবাড়িতে। যদিও তাদের কাছে নিমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছিল। তবে আম্বানির ডাকে সাড়া দেননি তারা! কিন্তু কেন?

 

1
অনন্ত-রাধিকার বিয়েতে তিন খানের সঙ্গে রামচরণ

অনন্ত আম্বানির বিয়েতে আসেননি বলিউড সুপারস্টার হৃতিক রোশন। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই দেখা মেলেনি তাঁর। অনুষ্ঠানের এক দিন আগেই ক্রাচ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন হৃতিক।

আর সেখানে জানিয়েছিলেন, পেশিতে চোট পেয়েছেন তিনি।

 

করণ জোহরের অনুপস্থিতির কারণ এখনো অজানা। গত বছর রাধিকা-অনন্তের এনগেজমেন্টে দেখা গিয়েছিল তাঁকে। তবে প্রি-ওয়েডিংয়ে কেন তিনি নেই, আপাতত সেই খবরের জানতেই আগ্রহী অনুরাগীরা। 

এদিকে আম্বানির ডাকে সাড়া দিয়ে বিয়েতে আসেননি প্রিয়াঙ্কা চোপড়াও। গত বছর অর্থাৎ ২০২৩ সালে উড়ে এসেছিলেন আমেরিকা থেকে বর নিক জোনাসকে নিয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে। তবে এবার দেশে ফেরেননি। যদিও বিয়েতে গিয়েছিলেন অভিনেত্রীর মা মধু চোপড়া। 

বলিউড ও ক্রীড়াঙ্গনের এত তারকার ভিড়ে ছিলেন না বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ফেব্রুয়ারি মাসে বিরাট-আনুশকার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে লন্ডনে। দম্পতি এখনো ইংল্যান্ডে আছেন বলেই জানা যাচ্ছে। আপাতত ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন বিরাট নিজেও। এই বিশেষ সময়টা তিনি ছেলে অকায়, মেয়ে ভামিকা ও বউ আনুশকাকেই সময় দিতে চান বলে জানা গেছে।