NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘ইন্ডিয়ান আইডল’-এর ১৪তম বিজয়ী হলেন বৈভব


খবর   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৪, ০৯:৪৯ এএম

‘ইন্ডিয়ান আইডল’-এর ১৪তম বিজয়ী হলেন বৈভব

ভারতের অন্যতম জনপ্রিয় সংগীত রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৪তম সিজনের ফাইনাল ঘোষণা হয়েছে। চলতি বছর বিজয়ীর শিরোপা জিতেছেন কানপুরের বৈভব গুপ্তা। ফাইনালে তিনি পীযূষ পাওয়ার, অনন্যা পাল এবং শুভদীপ দাস চৌধুরীর মতো প্রতিযোগিদের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী ট্রফি জিতে নেন।

ভারতীয় প্রতিবেদন অনুসারে, ট্রফির সঙ্গে ২৫ লাখ টাকার পুরস্কার মূল্য জিতেছেন বৈভব।

শুধু তাই নয়, একটি ব্র্যান্ড নিউ গাড়িও পেয়েছেন তিনি। শো’টির রানার আপ শুভদীপ দাস ৫ লাখ টাকা পেয়েছেন, দ্বিতীয় রানার আপ পীযূষ পানওয়ারও ৫ লাখ টাকা পুরস্কার পেয়েছেন। এছাড়াও তৃতীয় রানার আপ অনন্যা পালকে ৩ লাখ টাকার চেক দেওয়া হয়।

 

ছোটবেলা থেকেই গান গাওয়ার শখ ছিল বৈভবের।

ইন্ডিয়ান আইডল ট্রফি জেতার আগে বৈভব ২০১৩ সালে ভয়েস অফ কানপুরের খেতাবও জিতেছিলেন তিনি। স্কুলেই শাস্ত্রীয় সংগীত শিখেছিলেন। বৈভবের পরিবার চেয়েছিল সে ইঞ্জিনিয়ার হোক। তবে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন গায়ক হওয়ার।
অবশেষে নিজের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে, বৈভব তাঁর স্বপ্ন পূরণ করেছে বৈভব। 

 

1
বৈভব গুপ্তা

১৫তম সিজনে বৈভব প্রতিবারই তাঁর চমকপ্রদ গান দিয়ে বিচারকদের মুগ্ধ করেছেন। চলতি বছর শোয়ের বিচারক ছিলেন বিশাল দাদলানি, কুমার শানু এবং শ্রেয়া ঘোষাল। তাই অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছিল নেহা কক্কর এবং সোনু নিগমকে। অডিশন থেকে শীর্ষ ৬ ফাইনালিস্ট ‘কলকাতা কি আওয়াজ’ শুভদীপ দাস চৌধুরী, ‘কলকাতা কি শান’ অনন্যা পাল, ‘ফরিদাবাদ কি ধাড়কান’ আদ্য মিশ্র, ‘কানপুর কা তারানা’ বৈভব গুপ্তা, ‘জয়পুর কা সুর সম্রাট’ পীযূষ পানওয়ার এবং ‘বেঙ্গালুরু কি মুসকান’ অঞ্জনা পদ্মনাভন, তাদের প্রতিভা দিয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছেন গোটা সিজন।

 

৩ মার্চ (রবিবার) আয়োজিত হয় এবারের সিজনের ফাইনাল। ‘দ্য গ্র্যান্ড ফিনালে’তে বৈভবসহ অনেক প্রতিযোগীকে দেখা গেছে মঞ্চ কাঁপাতে। সকলকেই প্লেব্যাক গানের সুযোগ দেওয়া হচ্ছে। একাধিক অডিশন, বিভিন্ন রাউন্ড এবং বিনোদনমূলক পারফরম্যান্সে ভরা একটি জমজমাট সিজনের পরে ‘দ্য গ্র্যান্ড ফিনালে’ও ছিল একটি দুর্দান্ত ইভেন্ট। যেখানে শেষ বাজিমাত করেছেন কানপুরের ছেলে বৈভব গুপ্তা।