NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাহার করলেন সাজিথ প্রেমাদাসা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৯ পিএম

প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাহার করলেন সাজিথ প্রেমাদাসা

আর্ন্তজাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে নিজেকে সরিয়ে নিলেন দেশটির বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মঙ্গলবার টুইটারে জানিয়েছেন।

প্রেমাদাসা টুইটারে বলেছেন, আমার দেশ, যাকে ভালোবাসি এবং ধারণ করি, তাদের বৃহত্তর মঙ্গলের জন্য রাষ্ট্রপতি পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি। তিনি আরো বলেন, "তার দল (এসজেবি শ্রীলঙ্কা), আমাদের জোট এবং আমাদের বিরোধী অংশীদাররা দুল্লাস আলাহাপেরুমাকে বিজয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে।"

দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেয়া হয় বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে। গোতাবায়া সিঙ্গাপুর থেকে নিজের পদত্যাগ পত্র পাঠালে দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে শুক্রবার সকালে তা গ্রহণ করেন। ওইদিনই দুপুরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।

রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ২০ জুলাই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের কথা। নির্বাচনে প্রার্থী হিসেবে রনিল বিক্রমাসিংহে, সাজিথ প্রেমাদাসা, দুল্লাস আলাহাপেরুমা এবং সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকার নাম শোনা গেছে। এবার প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন সাজিথ প্রেমাদাসা।