NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

সাফ অনূর্ধ্ব-১৬ সুরভীর জোড়া গোলে নেপালকে হারাল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৪, ০৭:১৫ পিএম

সাফ অনূর্ধ্ব-১৬ সুরভীর জোড়া গোলে নেপালকে হারাল বাংলাদেশ

নেপালে অনূর্ধ্ব-১৬ সাফে শুভ সূচনা করেছে বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়েছে ২-০ ব্যবধানে। জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি।

একদম নতুন দল নিয়ে এই টুর্নামেন্ট খেলতে গেছেন বাংলাদেশের মেয়েরা।

স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় প্রথমবার দেশের বাইরে সফরে গেছেন। সেই তুলনায় শুরুটা দারুণ করল লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও শুরুতে একাধিক সুযোগ নষ্ট করেছেন সাইফুল বারীর শিষ্যরা। স্কোরলাইনে ঠিক বোঝা যাচ্ছে না কতটা দাপট দেখিয়েছে বাংলাদেশ।

 

পঞ্চম মিনিটেই  সুযোগ নষ্ট করেন আলপি আক্তার। সাথী মুন্ডার ক্রস থেকে পোস্টের সামনে অরক্ষিত অবস্থায় বল পান আলপি, কিন্তু তাড়াহুড়ায় শট নিতে গিয়ে বল পাঠান ক্রসবারের ওপর দিয়ে। আলপি আবারও সুযোগ নষ্ট করেছেন একটু পর। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল বুক দিয়ে দারুণভাবে রিসিভ করেছিলেন কিন্তু চলতি বলে বেশ জোরে ভলি করতে গিয়ে এবারও পাঠান ক্রসবারের ওপর দিয়ে।

 

আলপি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেও ২৪ মিনিটে কোনো ভুল করেননি সুরভী আকন্দ প্রীতি। আলপির পাস ধরে বক্সের বাইরে থেকে সাথী মুন্ডার রক্ষণ চেরা পাস পান প্রীতি। নিখুঁত শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডান পায়ের শটে বল পাঠিয়ে এগিয়ে নেন বাংলাদেশকে। পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। বক্সের ভেতর আলপিকে ফেলে দেন নেপালের গোলরক্ষক।

পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি রেফারি। ঠাণ্ডা মাথায় স্পটকিকে বল জালে জড়ান সুরভী।

 

দ্বিতীয়ার্ধেও আধিপত্য দেখিয়ে খেলেছে বাংলাদেশ। হ্যাটট্রিকের সুযোগ এসেছিল সুরভীর সামনে; কিন্তু কাজে লাগাতে পারেননি এই ফরোয়ার্ড। অন্য ফরোয়ার্ডরাও জাল খুঁজে না পাওয়ায় জয়ের ব্যবধান বেশি বড় হয়নি।

আগামী ৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।