NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

মস্কোয় সমাহিত নাভালনি


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৪, ০৯:০৩ এএম

মস্কোয় সমাহিত নাভালনি

মস্কোর উপকণ্ঠে বরিসোভস্কোয়ে সমাধিক্ষেত্রে গতকাল শুক্রবার চিরনিদ্রায় শায়িত হলেন আলেক্সাই নাভালনি। মস্কোর একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান শেষে রাশিয়ার প্রয়াত বিরোধী নেতাকে সমাহিত করেন স্বজন, বন্ধু আর সমর্থকরা। নাভালনিকে শেষবিদায় জানাতে গতকাল শত শত মানুষ দক্ষিণ মস্কোর একটি গির্জায় সমবেত হয়। এই শোকার্ত মানুষের ভিড়ে ফ্রান্স, জার্মানি ও মার্কিন রাষ্ট্রদূতদেরও দেখা গেছে।

 

শেষকৃত্যানুষ্ঠান ঘিরে যেন কোনো বিক্ষোভ না হয়, সেটি নজরে রাখতে গির্জা ও সমাধিক্ষেত্রের আশপাশে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। এর আগে নাভালনির শেষকৃত্য ঘিরে শোকার্ত সমর্থকরা যেন কোনো ‘অনুমোদিত’ বিক্ষোভ না করে সে জন্য সাবধান করে ক্রেমলিন। সাইবেরিয়ার একটি জেলে কারাবন্দি অবস্থায় মৃত্যুর দুই সপ্তাহ পর নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কড়া সমালোচক হিসেবে নাভালনি পরিচিত ছিলেন।

 

নাভালনির মৃত্যুর কারণ সম্পর্কে সামান্য তথ্যই প্রকাশিত হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, হেঁটে আসার পর কারাগারে প্রবেশ করে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন নাভালনি। নাভালনির মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগ নাকচ করেছে ক্রেমলিন।