NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আশির দশকের গল্পে ফের জুটি বাঁধলেন বর্ষণ ও নিপুণ


খবর   প্রকাশিত:  ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:০২ এএম

আশির দশকের গল্পে ফের জুটি বাঁধলেন বর্ষণ ও নিপুণ

গেল বছর ‘অপলাপ’ নামে ওয়েব ফিল্মে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন ইমতিয়াজ বর্ষণ ও নিপুণ আক্তার। এখানে শহরের আধুনিক দম্পতির চরিত্রে দেখা গিয়েছিল এই জুটিকে। এক বছর পর আবারও জুটি হয়ে আসছেন তাঁরা। তবে এবার ওয়েব ফিল্মে নয়, সিনেমায় দেখা যাবে তাঁদের।

সিনেমার নাম ‘আজান’। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন।

 

জানা গেছে, আশির দশকের রাজনৈতিক বাস্তবতা, যুদ্ধাপরাধীদের উত্থান ও একটি মেয়ের সংগ্রামের গল্প সিনেমায় উঠে এসেছে। যে মেয়েটি মা হতে পারে না।

তাকে নিয়ে এগিয়েছে সিনেমার গল্প।

 

গত বছর গাজীপুরে ‘আজান’ সিনেমার শুটিং হয়েছিল। শুটিং শেষে চলছে সিনেমাটির ডাবিংসহ পোস্ট প্রডাক্টশনের কাজ।

সিনেমাটি প্রসঙ্গে ইমতিয়াজ বর্ষণ বলেন, ‘নিপুণের সঙ্গে আগে বর্তমান সময়ের এক দম্পতির চরিত্রে অভিনয় করেছি।

এবার প্রত্যন্ত অঞ্চলের একটা গ্রামের মেয়ে নিপুণ, আমি কৃষক। গ্রামের মেয়ে যেমন হয়, মেকআপের পর ঠিক তেমনটাই মনে হচ্ছিল। আর আমি তো চাষির চরিত্রে অভিনয় করেছি। এটা নিয়েই আমরা অনেক মজা করেছি। এগুলো নিয়ে শুটিংয়ের ফাঁকে আমাদের অনেক কথা হতো।

 

‘আজান’ সিনেমায় আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।