NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড


খবর   প্রকাশিত:  ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:২২ পিএম

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন নামিবিয়ার ব্যাটার হন নিকল লফটি-ইটন। কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠে স্বাগতিক নেপালের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন ২২ বছর বয়সী তরুণ ব্যাটার।

লফটি-ইটন তিন অঙ্ক ছুঁয়েছেন ৩৩ বলে। সব মিলিয়ে ৩৬ বলে ১১ চার ও ৮ ছক্কায় ১০১ রান করেছেন তিনি।

লফটি-ইটন যখন ক্রিজে নামেন তখন ১০.৪ ওভারে নামিবিয়ার রান ৩ উইকেটে ৬২। এখান থেকে তাঁর টর্নেডো ব্যাটিংয়ে খেই হারান নেপালের বোলাররা।

 

১৮ বলে ফিফটি ছোঁয়ার পর লফটি-ইটন সেঞ্চুরি পূর্ণ করেন ৩৩ বলে। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি।

তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ৪ উইকেটে ২০৬ রানের সংগ্রহ দাঁড় করায় নামিবিয়া। লক্ষ্য তাড়ায় নেপাল ১৮৬ রানে অল আউট হয়েছে। ত্রিদেশীয় টি-টোয়েন্টির সিরিজের ম্যাচটি নামিবিয়া জিতেছে ২০ রানে।

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল নেপালের কুশল মাল্লার।

মঙ্গোলিয়ার বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি করেছিলেন কুশল। গত বছর হাংঝুতে এশিয়ান গেমসে এই রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু সেটি ছয় মাসও টিকল না।