NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বর্ষীয়ান সংগীতশিল্পী পঙ্কজ উদাস আর নেই


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৪০ এএম

বর্ষীয়ান সংগীতশিল্পী পঙ্কজ উদাস আর নেই

ভারত তথা উপমহাদেশীয় অঞ্চলের জনপ্রিয় সংগীতশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই শারিরিক অসুস্থায় ভুগছিলেন এই বিখ্যাত গায়ক।

বর্ষীয়ান এই গায়কের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি সকালে মারা গেছেন।

একটি বিবৃতির মাধ্যমে বলা হয়েছে, ‘পঙ্কজ স্যার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে একেবারেই অসুস্থ ছিলেন। আজ সকাল ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’ 

 

1
পঙ্কজ উদাস

পঙ্কজ উদাসের জনসংযোগ কর্মকর্তা জানান, গায়ক গত ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। কণ্ঠশিল্পীর মৃত্যুর খবর জানার পর সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। পঙ্কজের মতো একজন গজল গায়কের চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মাঝেও। সামাজিক মাধ্যমে গায়ককে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সবাই।

 

পঙ্কজের সংগীত জীবন শুরু হয়েছিল মাত্র ৬ বছর বয়সে। তাঁর বাড়িতে ছিল গানের আবহ। এ কথা মাথায় রেখেই তিনি গানের জগতে আসেন এবং চিরকালের জন্য থেকে যান সংগীতের ভুবনে।৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ। হিন্দি সিনেমার গানে আশির দশকে মুগ্ধ করেছেন পঙ্কজ।

‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কার রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যায়ার কারো’, ‘নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নাশা’, ‘পায়মানা’, ‘হাসরাত’, ‘হামসাফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর ঝুলিতে।