NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

স্কোয়াডের শক্তি দেখাল লিভারপুল


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:০২ পিএম

স্কোয়াডের শক্তি দেখাল লিভারপুল

নিয়মিত একাদশের ৯ খেলোয়াড় নেই। তারওপর পিছিয়ে পড়েছে ১-০ তে। লুটন টাউনের বিপক্ষে সেই ম্যাচ ৪-১ গোলে জিতে স্কোয়াডের শক্তি দেখিয়েছে লিভারপুল। যে জয়ে আগামী রোববার চেলসির বিপক্ষে লিগ কাপ ফাইনাল নিয়েও আশাবাদী করে তুলেছে ইয়ুর্গেন ক্লপকে, ‘আমাদের ১১ জন খেলোয়াড় যতক্ষণ পর‌্যন্ত আছে আমরা লড়াই চালিয়ে যাব।

 

গত রাতে লুটনের বিপক্ষে আলিসন, আলেক্সান্ডার-আর্নল্ড, জোতা, মোহামেদ সালাহ, থিয়াগো, ডমিনিক সোবোজ্লাই, জোয়েল মাতিপ, কার্টিজ জোনস, দারউইন নুনেজকে ছাড়াই খেলতে নামে লিভারপুল। অ্যানফিল্ডে ১২ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধ পর‌্যন্ত সেই গোল শোধ দিতে পারেনি ক্লপ শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় লিভারপুল।

কর্নার থেকে হেডে সমতা আনেন ভার্জিল ফন ডাইক, এর দুই মিনিটের মধ্যে কোডি গাকপো এগিয়েও দেন স্বাগতিকদের। 
প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ নষ্ট করা  লুইস দিয়াজও এরপর স্কোরশিটে নাম তোলেন। শেষ গোলটা ২০ বছর বয়সী হার্ভি ইলিয়টের।

 

ভারপুল এদিন যে দলটা নামিয়েছিল সেটির গড় বয়সে ২৫ বছর ৬৮ দিন।

ম্যাচ শেষে এই তারুণ্য নিয়ে প্রশংসাও ঝড়েছে ক্লপের কণ্ঠে, ‘ওরা মাঠে নেমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। এখানে তরুণরা যেভাবে নিজেদের মেলে ধরছে তার প্রশংসা করতেই হয়।’ এই জয়ে লিগ টেবিলেও ম্যানচেস্টার সিটি থেকে ৪ পয়েন্টে এগিয়ে গেছে অলরেডরা।