NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

অবশেষে সিনেমায় মেহজাবীন, মুক্তি এ বছর


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:২২ এএম

অবশেষে সিনেমায় মেহজাবীন, মুক্তি এ বছর

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক, টেলিছবি ও ওটিটি দিয়ে জনপ্রিয়তার শীর্ষে এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই মেহজাবীনকে চলচ্চিত্রে দেখার প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনছিলেন সিনেমাপ্রেমীরা। এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি দিয়েছেন অভিনেত্রী নিজেই। সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী। পোস্টারে এলোমেলো চুলে, আনমনা এক মেহজাবীনকে দেখা যায়।

মেহজাবীনের সিনেমাটির নাম ‘সাবা’।

এটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। পোস্টারটি শেয়ার করে মেহজাবীন লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্খী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।

 

গত বছরই সিনেমার কাজ শেষ করেছেন অভিনেত্রী। তা জানিয়ে মেহজাবীন লিখেছেন, '২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচিত্রের কাজ সম্পন্ন করি। গুণী নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রে অভিনয় করেছি আমি।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।

’’

 

সবশেষে মেহজাবীন লিখেছেন, ‘ফিচার পোস্টার প্রকাশ করতে পেরে বেশ আনন্দিত তিনি! তবে এখানেই শেষ নয়। প্রকাশের আরও অনেক কিছুই বাকি আছে। তবে সে জন্য থাকতে হবে অপেক্ষায়।’

জানা গেছে, সিনেমায় মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করতে দেখা যাবে রোকায়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। সিনেমার গল্প লিখেছেন ত্রিলোরা খান ও নির্মাতা নিজে।

গেল ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে মেহজাবীনের ওয়েব সিরিজ ‘আরারাত’।  ভিকি জাহিদের পরিচালনায় সিরিজে রুপা চরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে।