NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, এপ্রিল ২৯, ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন ১৫ বছরেই আইপিএলে রেকর্ডের পাহাড় গড়ছেন সূর্যবংশী ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’
Logo
logo

দুই সপ্তাহের আগে নাভালনির লাশ হস্তান্তর করা হবে না


খবর   প্রকাশিত:  ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:১৯ এএম

দুই সপ্তাহের আগে নাভালনির লাশ হস্তান্তর করা হবে না

রুশ কারাগারে মারা যাওয়া পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির পরিবারকে বলা হয়েছে, নাভালনির মৃতদেহ দুই সপ্তাহের আগে তাদের কাছে হস্তান্তর করা হবে না। কারণ হিসেবে তাঁর মাকে বলা হয়েছে, রাসায়নিক বিশ্লেষণের জন্য নাভালনির মৃতদেহ দুই সপ্তাহ রেখে দেওয়া হবে। তাঁর একজন প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর মৃতদেহ কোথায় রাখা হয়েছে রাশিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে তা জানা যায়নি।

 

এদিকে প্রয়াত রুশবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার স্বামীকে তিন দিন আগেই হত্যা করেছেন। সোমবার প্রকাশিত একটি ভিডিওতে অশ্রুসিক্ত অবস্থায় ইউলিয়া নাভালনায়া বলেন, তিন দিন আগেই পুতিন আমার স্বামী অ্যালেক্সি নাভালনিকে হত্যা করেছিলেন। পুতিনের বিরুদ্ধে লড়াইয়ে এক দশকেরও বেশি সময় ধরে তাঁর স্বামীর পাশে থাকা ইউলিয়া নাভালনায়া তাঁর অসমাপ্ত কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

নাভালনায়া সরাসরি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে তার স্বামীকে হত্যা করার জন্য অভিযুক্ত করেছেন।

তিনি অভিযোগ করেছেন, বিষক্রিয়ার চিহ্ন অদৃশ্য না হওয়া পর্যন্ত তার দেহ সংরক্ষণ করা হচ্ছে। নাভালনায়া দর্শকদের তাঁর পাশে দাঁড়াতে আহ্বান জানান।

 

গত শুক্রবার কারাগারে নাভালনিকে মৃত ঘোষণা করা হয়। সাইবেরিয়ান পেনাল কলোনির কর্তৃপক্ষ বলেছে, হাঁটাহাঁটি করতে করতে তিনি পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন, এরপর তাঁর আর জ্ঞান ফিরে আসেনি।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর মা এবং আইনজীবীরা সেখানে যান। কিন্তু লাশ শনাক্ত করার চেষ্টা বারবার বন্ধ করে দেয় কারাগারের মর্গ ও স্থানীয় কর্তৃপক্ষ।

 

সোমবার ক্রেমলিন জানিয়েছে, নাভালনির মৃত্যুর তদন্ত চলছে এবং এখন পর্যন্ত কোনো ফলাফল হাতে আসেনি। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেছেন, তদন্তকারীরা নাভালনির মা লিউডমিলাকে বলেছেন, তারা পর্যবেক্ষণ করবেন, তাই দুই সপ্তাহের জন্য লাশ হস্তান্তর করবেন না।

সূত্র : বিবিসি