NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ফাইনালের ১০ দিন পর সাগরিকা জানলেন সেরা খেলোয়াড় হয়েছেন তিনি


খবর   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:০৬ পিএম

ফাইনালের ১০ দিন পর সাগরিকা জানলেন সেরা খেলোয়াড় হয়েছেন তিনি

 অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট শেষের ১০ দিন পেরিয়ে গেলেও আসরের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করছিল না দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। অবশেষে আজ তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। আসরে চার গোল করে আলো ছড়ানো মোছা. সাগরিকাও জানতেন না তিনিই জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।

আজ সকালেই নাকি তা জেনেছেন তিনি।

 

কমলাপুর স্টেডিয়ামে ফাইনালে অনেক নাটকের পর বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। আসরের মূল ট্রফি ভারতকে দিয়ে দেওয়া হয়। আর বাংলাদেশকে নতুন একটা বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

সেই ট্রফি ও পদক আজ বুঝে পেয়েছে বাংলাদেশ দল।

 

চার গোল করে ভারতের পূজা ও শিবানি দেবীর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের সাগরিকা। সেই সঙ্গে আজ হাতে পেয়েছেন সেরা খেলোয়াড়ের ট্রফিও। কিন্তু আজই জেনেছেন তিনিই হয়েছেন সেরা, ‘আমি জানতাম না।

আজ সকালে জেনেছি। সেরা হতে পেরে ভালো লাগছে। আমার কাছে এই অভিজ্ঞতা একদমই নতুন।’

 

প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে সাগরিকা করেছিলেন জোড়া গোল। এরপর ভারতকে ১-০ গোলে হারানোর ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন তিনি।

আর ফাইনালে ভারতের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ম্যাচ নিয়ে গিয়েছিলেন টাইব্রেকারে। কিন্তু সাডেন ডেথ ১১-১১ সমতায় থাকার পর ম্যাচ কমিশনার ডি সিলভা জয়সুরিয়ার নির্দেশে বাইলজের নিয়ম না মেনে কয়েন টসে নির্ধারণ করা হয় চ্যাম্পিয়ন। এরপর নানা নাটকীয়তার পর দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।