NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

‘পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩’?


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ০৯:০২ এএম

‘পুষ্পা ২’ মুক্তির আগেই আসবে ‘পুষ্পা ৩’?

২০২১ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা : দ্য রাইজ’। যার পর থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য দিন গুনছে আল্লু অর্জুনের ভক্তরা। অবশেষে ফুরোচ্ছে সেই অপেক্ষার প্রহর।

আগামী ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘পুষ্পা : দ্য রুল’।

সঙ্গে আসছে আরো এক ধামাকা। কদিন আগেই শোনা গিয়েছিল, ‘পুষ্পা’র দ্বিতীয় কিস্তি মুক্তির পর আসবে এর তৃতীয় কিস্তি! সেই গুঞ্জনকেই এবার নিশ্চিত করলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

 

বার্লিনেল ফিল্ম ফেস্টিভালের মর্যাদাপূর্ণ ইভেন্টে অংশ নিয়ে আল্লু জানান, ‘পুষ্পা টু’র পর আসবে ‘পুষ্পা থ্রি’। তিনি আরো জানিয়েছেন, ‘আপনারা পুষ্পার তৃতীয় ভাগের জন্য কাউন্টডাউন শুরু করে দিন।

আমাদের একটা দারুণ আইডিয়া আছে। লাইনআপও করে ফেলেছি।’

 

আর এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকের উত্তেজনার পারদ চড়েছে। এদিকে ‘পুষ্পা’র প্রথম কিস্তির সাফল্যের পর ‘পুষ্পা টু’-এর সাফল্যও সুনিশ্চিত।

এরপর ‘পুষ্পা থ্রি’ আল্লু অর্জুনের জন্য ‘ট্রাম্প কার্ড’ হতে চলেছে বলে মনে করছেন অনেকেই।

 

আল্লু নিজেকে প্যান ইন্ডিয়ান সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। সেই লক্ষ্যে ভেবেচিন্তে এগোচ্ছেন। অভিনেতার হাতে আছে অ্যাটলি ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো নির্মাতার ছবি। এই ছবিগুলো যদি ব্যর্থও হয়, ‘পুষ্পা থ্রি’ দিয়ে ফিরতে পারবেন অভিনেতা।