NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল
Logo
logo

আবারও বিয়ে করলেন এস আই টুটুল


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১১:১৮ পিএম

আবারও বিয়ে করলেন এস আই টুটুল

বিনোদন ডেস্ক:শ্রোতাপ্রিয় গায়ক এস আই টুটুল আবারও বিয়ে করেছেন। প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে আর থাকছেন না তিনি। অভিনেত্রীর সঙ্গে বেশ সুখের সংসারই ছিল টুটুলের। তাদের ভাবা হতো সুখী ও আদর্শ দম্পতি।

কিন্তু এর মাঝেই জানা গেল, তাদের সেই সংসারে ফাটল ধরেছে। কী কারণে এ ফাটল তা জানা যায়নি। তবে তানিয়া আহমেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন টুটুল। তাদের বিচ্ছেদ হবার ১ বছর পর বিয়ে করলেন টুটুল। এটি গায়কের দ্বিতীয় বিয়ে।

টুটুলের দ্বিতীয় স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া। দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে বসবাস করছেন সোনিয়া। তারও এটি দ্বিতীয় বিয়ে। সোনিয়া চাকরির পাশাপাশি উপস্থাপিকা এবং মিডিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন।

নতুন জীবন শুরু করে টুটুল বলেন, আমি, তানিয়া সেপারেট ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। এরপর নিউ ইয়র্কে কনসার্টসহ নানান কাজেই আমার যাতায়াত। সেখানে আরটিভির বাংলা গায়েন থেকেই সোনিয়ার সঙ্গে পরিচয়। দুইজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড তাই বিয়ের সিদ্ধান্ত নিই।

চলতি বছরে এস আই টুটুল যুক্তরাষ্ট্রের এক্সট্রা অরডিনারি কোটায় গ্রিন কার্ড পেয়েছেন। বর্তমানে টুটুল ও সোনিয়া যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

 

বহু জননন্দিত গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন এস আই টুটুল। এখন পর্যন্ত জাতীয় পুরস্কার পেয়েছেন চারবার। দারুচিনি দ্বীপের অনবদ্য সঙ্গীত পরিচালনার কৃতিত্ব স্বরূপ প্রথম জাতীয় পুরস্কার পান, এটাই তার সেরা কাজ। এরপর ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, বাপজানের বায়োস্কোপের জন্য গায়ক ও সুরকার হিসেবে পুরস্কার লাভ করেন। 

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৯ জুলাই টুটুল মডেল-অভিনেত্রী তানিয়া আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।