NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

টি-২০ বিশ্বকাপ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১২ পিএম

টি-২০ বিশ্বকাপ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপ কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হলো জিম্বাবুয়ে। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৭ রানে হারিয়েছে জিম্বাবুয়ে।

ফাইনালে উঠে আগামী টি-২০ বিশ্বকাপে খেলা নিশ্চিত করে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। ২০১৬ সালের পর আবারও বিশ্বকাপের মঞ্চে খেলবে জিম্বাবুয়ে। আর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে খেলবে জিম্বাবুয়ে।

সেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড,স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আর রানার্স-আপ হওয়ায় ‘এ’ গ্রুপে শ্রীলংকা, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস।

গতরাতে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ১৩২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে সিন উইলিয়ামস ২৮, রেগিস চাকাভা ২৭ রান করেন। 

জবাবে ১৮.২ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ৪ ওভারে ৮ রানে ৪ উইকেট নেন সিকান্দার রাজা। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন রাজা।

আগামী ১৬ অক্টোবর থেকে টি-২০ বিশ্বকাপ শুরু হবে। প্রথম রাউন্ডে সেরা দু’দলের মধ্যে থাকতে পারলে সুপার টুয়েলভের টিকিট মিলবে। আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-ভারত-পাকিস্তান-আফগানিস্তান-নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।