NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বাজেট নিয়ে এনবিআরের কড়া নির্দেশনা


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:২৭ এএম

>
বাজেট নিয়ে এনবিআরের কড়া নির্দেশনা

জাতীয় সংসদে আগামী ৯ জুন বিকেল ৩টায় ২০২২-২০২৩ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। প্রস্তাবিত বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে সামনে থেকে নেতৃত্ব দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

যে কারণে বাজেট পেশের আগে ও পরে মাঠ পর্যায়ের সকল কমিশনারেট, সকল বিভাগীয় দপ্তর ও সার্কেল দপ্তরের কর্মকর্তা- কর্মচারীদের বাজেট পাশের আগে ও পরে নিজ কার্যালয়ে উপস্থিত থেকে অর্পিত দায়িত্ব পালন বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। 

প্রস্তাবিত বাজেটকে সামনে রেখে গত ২ জুন এ নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। 

যেসব নির্দেশনা দেওয়া হয়েছে

>> মূল্য সংযোজন কর (মূসক) কর্মকর্তাদের বাজেট ঘোষণার আগের দিন ৮ জুন কমিশনারেটের আওতাধীন সম্পূরক শুল্ক আরোপযোগ্য (সম্ভাব্য) সকল করদাতা, পণ্য সরবরাহকারীর প্রাঙ্গণ পরিদর্শন এবং পণ্যের সমাপনী স্থিতি বিষয়ে সংশ্লিষ্ট রেজিস্টারে প্রত্যয়ন ও দস্তখত করবেন।

>> বাজেট পেশকালে বাজেটের বিভিন্ন প্রস্তাবনা বাজেট সংক্রান্ত দলিল প্রাপ্তির আগেই বাজেটে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশে ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য সদর দপ্তর, সকল বিভাগ ও সার্কেলের সকল কর্মকর্তা ও কর্মচারীদের স্ব-স্ব নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় সরকার স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।

>> সদর দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বাজেট পেশের সময় সদর দপ্তরের সম্মেলন কক্ষে বাজেট পেশ শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে হবে।

>> বাজেট পেশকালে অর্থমন্ত্রীর ঘোষণা অনুসরণ করে যেসব পণ্য বা সেবার ক্ষেত্রে মূসক, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক নতুনভাবে আরোপ অথবা সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হবে সেসব পণ্য উৎপাদনকারী বা সেবা প্রতিষ্ঠান সনাক্তকরণপূর্বক তাদের সরবরাহযোগ্য ও খালাসযোগ্য পণ্য বা সেবার প্রকৃত মজুদের হিসাব গ্রহণ করতে হবে।

>> রাজস্ব ফাঁকির কোনো সম্ভাবনা থাকলে সুনির্দিষ্ট পণ্যাগারকে সীলমোহরকৃত অবস্থায় রাখার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তবে পরবর্তী কর্মদিবসের মধ্যেই মজুদ গণনা সম্পন্ন নিশ্চিত করতে হবে।

>> বাজেট পেশের দিন কোনো পণ্য খালাস বা সেবা প্রদান করা হলে বাজেটে প্রস্তাবিত হারে সম্পূরক শুল্ক ও মুসক প্রদেয় হবে।

>> কমিশনারেটের অধীন সকল দপ্তরের বাজেট সংক্রান্ত দলিলাদি জাতীয় রাজস্ব বোর্ড হতে সংগ্রহ করতে হবে। অতঃপর উক্ত দলিলাদি বিভাগীয় দপ্তর ও সার্কেল দপ্তরগুলোর মধ্যে বিতরণ করতে হবে।

>> কমিশনারেট, বিভাগীয় দপ্তর ও সার্কেল দপ্তরে যানবাহনগুলো সচল রাখা ও চালকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

>> বাজেটের বিভিন্ন প্রস্তাবনা ও তা বাস্তবায়নের কর্মসূচি নির্ধারণের জন্য ১০ জুন সকাল সাড়ে ৯টায় সকল সদর দপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করতে হবে।

>> বাজেট দলিলাদি পর্যালোচনা করে এ বিষয়ে কোনো মতামত ও পরামর্শ থাকলে তা লিখিতভাবে আগামী ১৬ জুনের মধ্যে অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডে মতামত প্রেরণ করতে হবে।

>> বাজেট পেশের আগে ও অব্যবহিত পরে সরকারের ঘোষিত রাজস্ব নীতি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এখন থেকে ১৫ জুলাই তারিখ পর্যন্ত কোনো কর্মকর্তা ও কর্মচারীকে অত্যন্ত জরুরি প্রয়োজন ব্যতীত কোনো প্রকার ছুটি গ্রহণ বা প্রদান বা কর্মস্থল ত্যাগের অনুমতি গ্রহণ বা প্রদান না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।