NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নিউইয়র্ক আপস্টেটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:৪৩ এএম

নিউইয়র্ক আপস্টেটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত

নিউইয়র্কের আপস্টেটে এক মারত্মক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমিউনিটিতে জনপ্রিয় বাংলাদেশি দম্পতি হাফিজ আহমেদ অ্যাঞ্জেল ও সাথী আহমেদ।

নিউইয়র্ক সিটিতে বসবাস করলেও আপস্টেটে হ্যামটনে একটি প্রয়োজনে যাচ্ছিলেন এই দম্পতি। শুক্রবার ১০ ১০টার দিকে এই দুর্ঘটনায় পড়েন তারা।

সেখানে একটি দ্রুতগতির গাড়ি তাদের গাড়িটিতে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাফিজ আহমেদ ও সাথী আহমেদের। গাড়িতে তাদের ৭ বছরের মেয়ে রায়দা আহমেদ ছিলো। রায়দা গুরুতর জখম নিয়ে আইসিইউতে রয়েছে।

নিউইয়র্ক স্টেট পুলিশের বরাতে একটি খবরে বলা হয়েছে, একটি গাড়িকে তাড়া করছিলেন পুলিশ। এসময় ওই গাড়িটি অ্যাঞ্জেলের গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পুলিশ ওই গাড়িটির চালককে খুঁজে বের করতে চেষ্টা করছে।

আগামী মঙ্গলবার পোস্ট মর্টেম শেষে তাদের মরদেহ আত্মীয়-স্বজনের হাতে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

হাফিজ আহমেদ অ্যাঞ্জেল বাংলাদেশের গাজীপুরের এবং সাথী আহমেদ বরিশালের বলে পারিবারিক সূত্রগুলো জানিয়েছে।